Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে এবার নতুন বিতর্ক। একটি অডিও ক্লিপ সামনে এনে সেখানে PHD কেলেঙ্কারির অভিযোগ তুলল RSS-এর ছাত্র সংগঠন ABVP… অডিও ক্লিপে দুই ব্য়ক্তির কথোপকথনে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানে থাকা প্রার্থীদের ওয়েটিং লিস্টে রাখার কথা শোনা যাচ্ছে। ABVP-র দাবি, এই দুটি কণ্ঠস্বর ইমনকল্য়াণ লাহিড়ি এবং চিরঞ্জীব ভট্টাচার্যর। দু’জনে তা মেনেও নিয়েছেন। এপ্রসঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমনকল্য়াণ লাহিড়ি বলেন, “আমার সঙ্গে চিরঞ্জীববাবুর কথোপকথনের একটা অডিও এখানে শোনা যাচ্ছে। এই চাপ এবং এই ধরনের কথাবার্তার সারবত্তা এই যে যারা মেধা তালিকায় সেই সময়ে সিলেক্টেড হয়েছিল, তারাই গবেষণায় ভর্তি হয়েছিল। আমার যা করনীয় নয়, তা আমি করিনি।” যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে তাণ্ডব নিয়ে তোলপাড় এখনও পুরোপুরি থামেনি। তার মধ্য়েই নতুন বিতর্ক মাথাচাড়া দিল rss এর ছাত্র সংগঠন ABVP-র সমাজমাধ্য়মে পোস্ট করা একটা অডিও ক্লিপকে কেন্দ্র করে।