কলকাতা: যাদবপুরের আনন্দপল্লিতে উত্তেজনা। সিপিএমের পার্টি অফিসে হামলা, শহিদ বেদি ভাঙচুরের ঘটনায় কড়া প্রতিক্রিয়া মহম্মদ সেলিমের। সেলিম বলেন, এই কলকাতার বুকেই গ্রামফোন কোম্পানি ছিল, এইচ এম ভি রেকর্ডস, হিস মাস্ট্রার্স ভয়েস। শমীক যেকথা বলছেন, এটা এইচ এম ভি। হিস মাস্ট্রার্স ভয়েস, নিজের ভয়েস না। প্রতিদিন আরএসএস, বজরং দল হাজারটা নাম নিয়ে নষ্টামি-গুণ্ডামী করছে। শুধু যাদবুপুরে নয়, তার আগের দিন সোনারপুরে করেছে। বারুইপুরে করেছে।গড়বেতায় করেছে। ..আইনের শাসন বলবৎ করতে হবে। ভোটের সময় বলা হয়েছে, আইনের শাসন ফিরিয়ে আনব। সেখানে মানুষের নিরাপত্তা, ব্যক্তিগত নিরাপত্তা-এটাকে গ্যারান্টি করতে হবে। এটা আমাদের দাবি। 

আরও পড়ুন, হুমায়ুন কবীরের দলের নেতা গ্রেফতার

অপরদিকে, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, ‘কোনও পার্টি অফিস ভাঙা, এরকম কোনও রাজনৈতিক সংষ্কৃতি বিজেপির নেই। এটা হতে পারে না। এই কাজ কোনওদিন বিজেপি করেনি। রাস্তায় এখনও কোনও পার্টির ফ্ল্যাগ পড়ে থাকে, আমি থেকে শুরু করে, এক কর্মী পর্যন্ত, অন্য দলের, সেই পতাকাটাকে তুলে একটা উচু জায়গায় রেখে দেয়। এই শিক্ষা আমরা পেয়েছি, আমরা ছোটবেলা থেকে। শহিদ বেদী ভেঙে দেবে, এই সংষ্কৃতি আমাদের নয়।’

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *