বিশ্ব প্রবীণ দিবসে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করল চিকিৎসক ধীরেশকুমার চৌধুরীর ‘বাঁচব হিলিং টাচ ফাউন্ডেশন’। চিকিৎসকের লেখা বই – সুস্থ বার্ধক্যের চাবিকাঠি, উদ্বোধন করেন শিক্ষাবিদ পবিত্র সরকার ও অবসরপ্রাপ্ত অধ্য়াপক সৌরীন ভট্টাচার্য। বার্ধক্য মানেই তো জীবনবিমুখতা নয়। সেই কথা মাথায় রেখেই পয়লা অক্টোবর, বিশ্ব প্রবীণ দিবসে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে চিকিৎসক ধীরেশকুমার চৌধুরীর ‘বাঁচব হিলিং টাচ ফাউন্ডেশন’। পাটুলিতে সংস্থার অফিসে চিকিৎসকের লেখা বই – সুস্থ বার্ধক্যের চাবিকাঠি, উদ্বোধন করেন শিক্ষাবিদ পবিত্র সরকার ও অবসরপ্রাপ্ত অধ্য়াপক সৌরীন ভট্টাচার্য। বইটির মুখবন্ধ লিখেছেন দলাই লামা। চিকিৎসক ধীরেশকুমার চৌধুরীর এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষাবিদ পবিত্র সরকার ও অবসরপ্রাপ্ত অধ্য়াপক সৌরীন ভট্টাচার্য।কথায় বলে, age is just a number – বয়স সংখ্য়ামাত্র। সেই কথাই একবার মনে করিয়ে বৃহস্পতিবারের এই অনুষ্ঠান। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *