Indranil Sen News: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে তদন্তে চাঞ্চল্যকর দাবি ED-র । ‘মন্ত্রী থাকাকালীন নিজের দুই ঘনিষ্ঠের সংস্থাকে ৮৫ কোটি টাকা টেন্ডার পাইয়ে দেন ইন্দ্রনীল। ইন্দ্রনীল ঘনিষ্ঠ ধ্রুবজ্যোতি বসু ও দীপেশ রায়ের সংস্থাকে টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছিল। সেই সংস্থা থেকে ইন্দ্রনীলের আত্মীয়দের নিয়ন্ত্রণাধীন একাধিক সংস্থায় টাকা পাঠানো হয়েছিল। সেই সব সংস্থা থেকেও টাকা তোলা হয়েছিল। ইন্দ্রনীল মন্ত্রী থাকাকালীন তাঁর সংস্থা অক্টেভ রেকর্ডসের অ্যাকাউন্টে ৩.৮ কোটি টাকা ডিপোজিট। সেই সংস্থার অ্যাকাউন্ট থেকে ৩০ লক্ষ টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে ট্রান্সফার। ইন্দ্রনীল সেনের দাবি, রয়্যালটি বাবদ এই টাকা প্রাক্তন মুখ্যমন্ত্রীর অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছিল’, বিবৃতি দিয়ে দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের।

পুজোর মুখে ফের বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। এক ধাক্কায় আরও ৭০ টাকা দামি হল ১৯ কেজি বাণিজ্যিক LPG সিলিন্ডার। এর ফলে রেস্তোঁরা-হোটেলকে রান্নার গ্যাসের জন্য গুণতে হবে বাড়তি গাঁটের কড়ি। আজ থেকে কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়াল ২ হাজার ৯৫৪ টাকা। চলতি বছরের এপ্রিল থেকে একাধিকবার বেড়েছে বাণিজ্যিক গ্যাসের দাম। তবে ঘরোয়া রান্নার গ্যাসের দামে কোনও হেরফের হয়নি।  



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *