কলকাতা: ইউনেস্কোর নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ। এবার লালবাজারে তলব করা হল ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে। ‘আই এসকেপ’ ও ‘মায়রা’ নামে দুটি সংস্থার মালিকানা রয়েছে ইন্দ্রনীল সেনের মেয়ের নামে, দাবি পুলিশের। সেই সংক্রান্ত বিষয়ে আরও বেশি তথ্যসংগ্রহের জন্য প্রাক্তন মন্ত্রীকে মেয়েকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন, দাবি পুলিশের।
আরও পড়ুন, INDI জোটের পাল্টা আজ কলকাতায় মিছিলের আয়োজন বিজেপির সর্বভারতীয় সভাপতির, থাকবেন মুখ্যমন্ত্রী
কলকাতা পুলিশের পাশাপাশি এই অভিযোগের তদন্ত করছে ED-ও। তদন্তকারীরা খতিয়ে দেখছে, দুর্গাপুজোকে সামনে রেখে কীভাবে টাকা তোলা হয়েছে? সেই টাকা হাত ঘুরে কোথায় কোথায় গেছে? ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে তদন্তে, ED-র প্রেস বিবৃতিতে উঠে এসেছে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের নামও।সেখানে দাবি করা হয়, ইন্দ্রনীল সেনের মালিকানাধীন সংস্থা থেকে টাকা গেছিল মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের অ্য়াকাউন্টে। মমতা বন্দ্য়োপাধ্য়ায় মুখ্য়মন্ত্রী থাকাকালীন তাঁর অত্য়ন্ত ঘনিষ্ঠ ছিলেন ইন্দ্রনীল সেন।বহু মঞ্চেই তাঁদের দেখা যেত একসঙ্গে। কোথাও ইন্দ্রনীল সেনের গানে, পা মেলাতেন প্রাক্তন মুখ্য়মন্ত্রী। শুক্রবারও সেই প্রসঙ্গ টেনে খোঁচা দেন মুখ্য়মন্ত্রী।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘একজন জেলে চলে গেছে। ডুয়েটে শেষ গান গেয়েছে, মমতা ব্য়ানার্জি আর ইন্দ্রনীল সেন। আমার যাওয়ার সময় হল। দাও বিদায়। এটা শেষ ডুয়েট। এটা শেষ ডুয়েট। অতয়েব চলে গেছেন।’ গ্রেফতারির আগে আগাম জামিনের আবেদন করে সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছিলেনন ইন্দ্রনীল সেন। শুক্রবার, সেই মামলার শুনানিতে বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি প্রসন্ন ভি ভারালের বেঞ্চে ইন্দ্রনীল সেনের আইনজীবী বলেন,যেদিন তাঁরা আগাম জামিনের আবেদনের জরুরি শুনানির জন্য আবেদন করেছিলেন, ওই দিনই ইন্দ্রনীল সেনকে গ্রেফতার করা হয়েছে।
তখন রাজ্য পুলিশের তরফে আইনজীবী তুষার মেহতা বলেন, ইন্দ্রনীল সেন গ্রেফতার হয়ে যাওয়ায়, তাঁর আগাম জামিনের আবেদন এখন আর শোনার প্রয়োজন নেই। তখন আবেদন প্রত্যাহার করে নেন ইন্দ্রনীল সেনের আইনজীবী। এরপর বিচারপতি বলে, ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে অভিযোগগুলো গুরুতর। তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করুন। চাইলে কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন করতে পারেন।এর মধ্য়ে চাঞ্চল্য়কর অভিযোগ তুলেছেন NCPI সাংসদ কাকলী ঘোষ দস্তিদার। ইউনেস্কোর নাম ও লোগো ব্যবহার করে আর্থিক দুর্নীতি এই মামলায়, ইন্দ্রনীল সেনের ঘনিষ্ঠ ধ্রুবজ্যোতি বসুর একটি আবেদনের শুনানি সুপ্রিম কোর্টে হবে আগামী সপ্তাহে।