ABP Ananda LIVE: রেজিনগর উপনির্বাচনের আগে অশান্তি পাকানোর চেষ্টা ? অডিও প্রকাশ করে দাবি পুলিশের, গ্রেফতার ১ । অশান্তির পরিকল্পনা নেই, একটি কন্ঠস্বর তাঁর বলে স্বীকার করে দাবি হুমায়ুন কবীরের ।
আরও খবর…
সার কারখানায় গুন্ডামি
প্রমোদনগরে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে সার কারখানায় ঢুকে গুন্ডামি, মারধরের অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে । অভিযোগ, দমদমের বিজেপি বিধায়ক অরিজিৎ বক্সীর লোক বলে পরিচয় দিয়ে হামলা চালায় দুষকৃতীরা । পাল্টা তৃণমূল আশ্রিত দুষকৃতীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বিজেপি বিধায়ক।
বারবার বিক্ষোভের মুখে
কোচবিহারের বিদ্রোহী তৃণমূল সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া চাঞ্চল্যকর দাবি করেছেন । পুজোর আগেই বিজেপিতে যোগ দিতে পারেন বলে জানিয়েছেন তিনি । এদিকে তিনিই নিজের এলাকায় ঢুকতে গিয়ে বারবার বিক্ষোভের মুখে পড়ছেন ।
Bus Fare Increase: ‘পুজোর পরে বাসের ভাড়া বৃদ্ধি নিয়ে আলোচনা’
‘পুজোর পরে বাসের ভাড়া বৃদ্ধি নিয়ে আলোচনা। বাস ভাড়া বাড়ানো উচিত’,বাস মালিকদের সঙ্গে বৈঠকের পর জানালেন পরিবহনমন্ত্রী। বাসের পরিষেবাও উন্নত করতে হবে, দাবি অর্জুন সিংয়ের।