ক্যামাক স্ট্রিটকাণ্ডে এবার প্রাক্তন IPS এবং প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ। ৯ সেপ্টেম্বর, বুধবার হুমায়ুন কবীরকে শেক্সপিয়র সরণি থানায় তলব। হুমায়ুন কবীরের তরফে নোটিস গ্রহণ করলেন তাঁর নিরাপত্তারক্ষী। বুধবার নয় আগামীকালই থানায় হাজিরা দেবেন, জানিয়েছেন হুমায়ুন কবীর। এর আগে ২ বার তাঁর বাড়িতে গিয়েও নোটিস ধরাতে পারেনি পুলিশ।
আরও পড়ুন – পচা খাবার বা মেয়াদ উত্তীর্ণ ঠান্ডা পানীয় তো রয়েছেই। দই বসানোর ঘরে ঢুকে দেখা গেল ঘুরছে সাপ! কোথাও মিষ্টি তৈরিতে ব্যবহার করা হচ্ছে কাঠের আসবাবে ব্যবহার করার রং। নামী ব্র্যান্ডের টিনে ভরে বিক্রি হচ্ছে সস্তার তেল! পশ্চিম বর্ধমান থেকে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর থেকে হুগলি – খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে ধরা পড়ল নানা অনিয়ম।