ABP Ananda LIVE : মির্জা গালিব স্ট্রিটের আতঙ্ক ফিরল আন্দুলে। বহুতলে আগুন, একজনের মৃত্যু। দমকলের তৎপরতায় বাকিদের উদ্ধার। শর্ট সার্কিট থেকেই দুর্ঘটনার আশঙ্কা।

 

আরও খবর

রাজ্যে পালাবদলের পরই একের পর এক তৃণমূল নেতা ও কর্মীদের জেলযাত্রার ছবি ধরা পড়ছে প্রতিনিয়ত। ২০২১-এর ভোট পরবর্তী হিংসার মামলায় এবার হরিণঘাটায় গ্রেফতার হলে দু’জন। পুলিশের জালে প্রাক্তন তৃণমূল ওয়ার্ড সভাপতি ও পুরসভার কাউন্সিলর। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী হিংসার ঘটনায় বিজেপি নেতার উপর হামলার অভিযোগে হরিণঘাটায় গ্রেফতার হলেন এই দুই তৃণমূল নেতা।

হরিণঘাটা পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুরজিৎ বিশ্বাস ও তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি বাবন করকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোট পরবর্তী হিংসার ঘটনায় বিজেপি নেতার উপর হামলার অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা ছিল। দীর্ঘদিন ধরে ওই মামলার তদন্ত চলছিল। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে হরিণঘাটা থানার পুলিশ পৃথকভাবে তাঁদের বাড়িতে অভিযান চালিয়ে দুজনকে আটক করে। পরবর্তীতে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে দু’জনকেই গ্রেফতার করে পুলিশ। আজ ধৃতদের কল্যাণী মহকুমা আদালতে পেশ করা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *