কলকাতা: সেমেস্টার নয়, এবার আগের মতো বছরে একবার পরীক্ষাতেই ফিরছে উচ্চ মাধ্যমিক? তবে কি পালা বদলের পর এবার কি পুরোনো নিয়মেই ফিরছে উচ্চ মাধ্যমিক? তৃণমূল জমানার সেমেস্টার ব্যবস্থা নিয়ে পর্যালোচনা শুরু করেছে সরকার। অভিযোগ আসছে, বছরে দুটো করে সেমেস্টারের কারণে কমছে ক্লাস। এর ফলে ছাত্রছাত্রীদের লাব হচ্ছে না বলেই মত বিশেষজ্ঞদের। সরকারি সূত্রের খবর, এমনই মতামত আসছে সরকারের কাছে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আলোচনার ভিত্তিতে, জানা গিয়েছে এমনই।