ABP Ananda LIVE : ‘সুপ্রিম কোর্ট বলার পরেও আত্মসমর্পণ করেননি, আপনি তো খুব প্রভাবশালী’, রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মন-মামলায় মন্তব্য বিস্মিত বিচারপতির। ‘এই BDO-কে সাসপেন্ড করা হয়েছে, নাকি চাকরি থেকে বিতাড়িত করা হয়েছে?’, ‘একজন পলাতক অভিযুক্ত কোষাগার থেকে বেতন নেবেন, এটা হতে পারে না’, ‘একজন ঘুরে বেড়াচ্ছেন, মামলার জন্য আইনজীবী নিয়োগ করছেন…’, ‘কিন্তু ধরতে পারছেন না, আপনাদের প্রশাসন কি এতই দুর্বল?’, প্রশান্ত বর্মন-মামলায় রাজ্য সরকারকে প্রশ্ন হাইকোর্টের
পড়ুন আরও খবর…
সাসপেন্ডেড দুই ক্রিকেটারকে সিএবি-র বার্ষিক অনুষ্ঠানে পুরস্কার! সিএবি-র ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি বিধায়ক রীতেশ তিওয়ারি। বয়স বাড়ানের অভিযোগে সাসপেন্ডেড দুই ক্রিকেটার রোহিত যাদব ও রবি কুমার। ”সাসপেন্ডেড দুই ক্রিকেটারকে কেন সিএবি-র অনুষ্ঠানে পুরস্কার দেওয়া হবে?” প্রশ্ন তুলে সরব কাশীপুর বেলগাছিয়ার বিজেপি বিধায়ক রীতেশ তিওয়ারি। ”গত মরসুমের পারফরমেন্সের বিচারে দুই ক্রিকেটারকে পুরস্কৃত করা হয়”। ”দুই ক্রিকেটারের বয়স বাড়ানোর প্রমাণ প্রথম চিহ্নিত করে সিএবিই”। ”আমার ভাবমূর্তি কেউ নষ্ট করতে পারবে না”। সিএবি-র ওপর আমার ভাবমূর্তি নির্ভর করে না, পাল্টা দাবি সৌরভ গঙ্গোপাধ্যায়ের।