ABP Ananda LIVE: বোমাবাজিতে উত্তপ্ত হাড়োয়া। আহত ৫ বিজেপি কর্মী-সমর্থক। গতকাল রাতে পরপর বোমা পড়ে শালিপুর পঞ্চায়েতের তালবেড়িয়া এলাকায়। অভিযোগ, এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ওই বিজেপি কর্মী-সমর্থকদের ওপর হামলা চালানো হয় । তাঁদের লক্ষ্য করে পরপর ৫টা বোমা ছোড়া হয় বলে অভিযোগ করেছেন আক্রান্তরা। আহত ওই ৫ বিজেপি কর্মী-সমর্থক ভর্তি রয়েছেন হাড়োয়া গ্রামীণ হাসপাতালে। ঘটনাস্থল থেকে তাজা বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। বোমাবাজির ঘটনায় হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। হামলার পিছনে ISF-এর দুষ্কৃতীদের হাত রয়েছে বলে অভিযোগ বিজেপির। হামলার সঙ্গে দলীয় যোগ অস্বীকার করেছে ISF নেতৃত্ব। 

আরও খবর…

জগদ্দলের তিনসুকিয়ায় কুপিয়ে খুন

জগদ্দলের তিনসুকিয়ায় কুপিয়ে খুন ! স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে কয়েকজনের মধ্যে মদের আসর বসেছিল। সেই সময় এক ব্যক্তির মায়ের নামে কটূক্তি করাকে কেন্দ্র করে ঝগড়া শুরু হয়। অভিযোগ, তর্কাতর্কি চলাকালীন ৪৯ বছরের ওই ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ দেওয়া হয়। খুনের পর অভিযুক্ত নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে বলে জানা গেছে। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *