কলকাতা: কোথাও ফ্রিজে পচা মাংস, কোথাও দুর্গন্ধযুক্ত মাছ, হলদিয়ায় অভিযান খাদ্য সুরক্ষা দফতরের। হলদিয়া টাউনশিপের একাধিক হোটেলে খাবারের গুণমান নিয়ে ভুরি ভুরি প্রশ্ন, খাবারে মেশানো হচ্ছে রং, কোথাও অস্বাস্থ্যকর পরিবেশে রান্নার অভিযোগ উঠে আসছে। 

আরও পড়ুন, “ফ্রি টিকিট..”, উত্তরবঙ্গে যাত্রীদের দুর্ভোগ কমাতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রীর, বিনামূল্যের টিকিট-সহ আরও কী কী পরিষেবা ?

খাবার, ফল, সবজিতে ক্ষতিকারক রং ও রাসায়নিক বিরুদ্ধে দক্ষিণ ২৪ পরগনাতেও অভিযান চালানো হয়েছে। মিষ্টির দোকান, হোটেল, রেস্তোরাঁয় অভিযানে বাজেয়াপ্ত প্রচুর ক্ষতিকারক রং ও রাসায়নিক নিয়ম মেনে সেগুলি নষ্ট করেন দফতরেরর আধিকারিকরা। নিয়মভঙ্গের অভিযোগে কয়েকজন ব্যবসায়ীকে শোকজ করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *