ABP Ananda LIVE | ED-র I-PAC তল্লাশিতে বাধা, ফাইল চুরির মামলায় নাটকীয় মোড়| রাজ্যে সরকার বদলাতেই সুপ্রিম কোর্টে ২ পক্ষের অবস্থান বদল! আগে বিরোধিতা, এখন CBI তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের! ‘রাজ্যে সরকার পাল্টেছে, এখন CBI তদন্তের নির্দেশ দেওয়া যেতেই পারে’ | ‘ED-র আর্জি মেনে CBI তদন্তের নির্দেশ দেওয়া যেতেই পারে’| সুপ্রিম কোর্টে সওয়াল মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী মেনকা গুরুস্বামীর!

 

 

কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার

মিষ্টি খেতে এসে মিষ্টি পছন্দ না হওয়ায় বিজেপির যুব নেতা ও তাঁর অনুগামীর দাদাগিরি। বালিগঞ্জের গুপ্তা ব্রাদার্সের মিষ্টির দোকানের কর্মচারী ও ম্যানেজারকে বেধড়ক মারধর। ২ বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর। অভিযুক্ত বালিগঞ্জ বিধানসভার মণ্ডল ১-এর বিজেপির যুব সভাপতি বিবেক ত্রিপাঠি। কড়েয়া থানায় অভিযোগ দায়ের।   
আহত কর্মী বলেন, ‘দু’জন অতিথি আসেন, বলেন একটি কাজু বরফি এবং একটি গোলাপজাম দিতে। আমরা সেই মতো দিয়েছি।  এরপর বলেন এই গোলাপজামুন মিষ্টি কবে কার? আমরা বলি যে একদম টাটকা। দিনের দিন বানানো হয়। এর মধ্যেই ওঁরা আমাদের গালি দিতে শুধু করে। আমরা তখন ক্ষমা চাই। বলি যে আমরা আরও মিষ্টি দিচ্ছি আপনাদের কমপ্লিমেন্ট হিসেবে। কিন্তু মা-বাবাকে নিয়ে বাজে কথা বলে। যখন আমি প্রতিবাদ করি, তখন আমাকে চড় মারে। ম্যানেজার এসে বাধা দেওয়ার চেষ্টা করে, উনিও মার খেয়ে যান। এও বলে যে দোকানের বাইরে আয়। আমরা বিজেপি করি। তখনও সরি বলেছিলাম।’     



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *