ABP Ananda LIVE : দক্ষিণবঙ্গে দফায় দফায় প্রবল বৃষ্টির মধ্যেই জল ছাড়া হচ্ছে দুর্গাপুর ব্যারাজে। অতি বৃষ্টির কারণে জল ছাড়ার পরিমাণ বাড়লে দক্ষিণের জেলাগুলিতে প্লাবন শঙ্কা।
ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার দু-এক জায়গায়। ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। তার জন্য জারি রয়েছে কমলা সতর্কতা। ভারী বৃষ্টিপাত হবে হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া – এই জেলাগুলির দু-এক জায়গায়। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। জারি রয়েছে হলুদ সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। আগামীকাল সকাল পর্যন্ত এমনই থাকবে আবহাওয়া। তবে কাল থেকে বৃষ্টি কমতে পারে বলে আভাস দিয়েছে হাওয়া অফিস।