ABP Ananda Live: থিম থেকে মাতৃ প্রতিমা… কিছুদিন আগে দুর্গাপুজো নিয়ে বিশ্ব হিন্দু পরিষদও নানা মন্তব্য় করে বিতর্কের সূত্রপাত করেছিল! বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় মার্গদর্শক মণ্ডলীর সদস্য় স্বামী নির্গুণানন্দ বলেন, থিম বলে, লোক আকর্ষণের নামে, আমার ধর্মকে, আমার সংস্কৃতি বিকৃত করবেন না। অর্থাৎ বাঙালি কীভাবে দুর্গাপুজো করবে, কোথায় কী খাবে, তা নিয়ে একের পর এক বার্তা! হুঁশিয়ারি! এই নিয়ে বিতর্ক জোরালো হওয়ার পর, শেষ অবধি সুর নরম হয় বিশ্ব হিন্দু পরিষদের!
পড়ুন আরও খবর…
‘দুর্গাপুজোয় বন্ধ করা হোক আমিষ খাবার, বন্ধ থাক মাংসের দোকানও।’ পুজোয় আমিষ খাওয়ার জন্য বাঙালিকে ‘ভণ্ড’ বলে আক্রমণ করলেন বাগেশ্বর বাবা। আমিষকে ‘নোংরা খাবার’ বলে, আমিষপ্রিয় বাঙালিকে হিন্দুধর্ম থেকে বহিষ্কারের নিদান এই বাগেশ্বর বাবা।
বাঙালির কাছে দুর্গাপুজো মানে শুধু ঘুরে ঘুরে ঠাকুর দেখা নয়। সেই সঙ্গে খাবারের স্টলে ঢুঁ মেরে এগরোল, চিকেন চাউমিনের মতো পছন্দের খাবার চেখে দেখা। আর ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী, মানে বাগেশ্বর বাবা বলছেন, “দুর্গাপুজোর প্যান্ডেলের পিছনে নোংরা নোংরা খাবার তৈরি করা হয়।” এখানেই প্রশ্ন উঠছে, যে বাঙালি যুগ যুগ ধরে নিয়ম-আচার মেনে দুর্গাপুজো করছে, তাকে খাবার নিয়ে পাঠ দেওয়ার মধ্য়প্রদেশের ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী কে? পুরোহিত নন্দিনী ভৌমিক থেকে কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের সংস্কৃতের অধ্য়াপক দীপঙ্কর মুখোপাধ্য়ায়— এনিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন অনেকেই।