ABP Ananda LIVE : কলকাতা মেডিক্যালকাণ্ডে পথে চিকিৎসকরা। কলকাতা মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের ওপর হামলার প্রতিবাদে আজ মিছিলের ডাক। জিজ্ঞাসাবাদের নামে জুনিয়র ডাক্তারদের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক। উপাধ্যক্ষকে নিগ্রহের অভিযোগে মেডিক্যাল কলেজের ৩ ইন্টার্নকে নোটিস পাঠিয়েছিল বউবাজার থানা। বউবাজার থানার সামনে পুলিশের ব্যারিকেড।
আরও খবর…
শিলিগুড়িতে ফের পুলিশের উপর হামলার অভিযোগ, জখম OC, ১ পুলিশকর্মী
শিলিগুড়িতে ফের পুলিশের উপর হামলার অভিযোগ, জখম OC, ১ পুলিশকর্মী। দার্জিলিং মোড়ের ডাবরা গ্রাম এলাকায় পুলিশের উপর চড়াও স্থানীয়দের একাংশ। গণ্ডগোলের খবর পেয়ে পৌঁছনো সাদা পোশাকের পুলিশ দলের উপর হামলা। হামলায় আহত OC গৌতম মল্লিক এবং পুলিশের গাড়ির চালক। ভাঙচুর করা হয়েছে পুলিশের ৩ টি গাড়ি, ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা এলাকায়। রাতভর ডাবরাগ্রাম এলাকায় তল্লাশি অভিযান পুলিশের। ঘটনায় রাতভর অভিযান চালিয়ে ৭ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা জানার চেষ্টা চলছে। অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতারের প্রক্রিয়াও চালাচ্ছে পুলিশ।