ABP Ananda LIVE : কলকাতা মেডিক্যালকাণ্ডে পথে চিকিৎসকরা। আজ চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে অনুমতি দিল না পুলিশ। ‘মিছিল করে থানা অভিযান মানে তদন্ত প্রক্রিয়ায় এবং আইনের কাজে বাধাদান’। ‘এই মিছিল আইন-শৃঙ্খলা জনিত সমস্যা তৈরি করতে পারে’, সেন্ট্রাল এভিনিউতে যান চলাচলের সমস্যা হবে, ই মেল পাঠিয়ে জানাল বউবাজার থানা। তদন্ত প্রক্রিয়ায় সমস্যা তৈরি হতে পারে, তাই পুলিশের তরফে মিছিল না করার আবেদন। কলকাতা মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের ওপর হামলার প্রতিবাদে আজ মিছিলের ডাক। জিজ্ঞাসাবাদের নামে জুনিয়র ডাক্তারদের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক। উপাধ্যক্ষকে নিগ্রহের অভিযোগে মেডিক্যাল কলেজের ৩ ইন্টার্নকে নোটিস পাঠিয়েছিল বউবাজার থানা।
আরও খবর…
উত্তরবঙ্গে আরও দ্রুত যাওয়ার জন্য ফরাক্কার দ্বিতীয় ব্রিজ উদ্বোধন করলেন কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ী
উত্তরবঙ্গে আরও দ্রুত যাওয়ার জন্য ফরাক্কার দ্বিতীয় ব্রিজ উদ্বোধন করলেন কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ী। ”রাজ্যে জাতীয় সড়ক সংক্রান্ত যা কাজ বাকি ছিল…রাজনৈতিক কারণে যে কাজ বন্ধ ছিল”, জানালেন মুখ্যমন্ত্রী।