
আর কয়েকদিন পরেই আলোর উৎসব। আলোর মালায় সেজে উঠবে গলি থেকে রাজপথ। এই সময়টা একদিকে যেমন অন্ধকারকে হারিয়ে আলোকে বরণ করে নেওয়ার , তেমন অশুভর বিরুদ্ধে শুভ শক্তির জয়ের উদযাপন করার।

ধনতেরস, ভূত চতুর্দশী, কালীপুজো। একের পর এক উৎসব। সকলে মেতে ওঠার সময়। সেই সঙ্গে সৌভাগ্য – সমৃদ্ধির দেবী লক্ষ্মীকে আরাধনা করার সময়। জ্যোতিষশাস্ত্র বলছে, এই সময়েই তৈরি হচ্ছে মালব্য রাজযোগ।

২০২৬ সালের ২০ অক্টোবর শুক্র গ্রহ তুলা রাশিতে প্রবেশ করেছে। তুলা রাশিতে শুক্রের প্রবেশের ফলে মালব্য রাজযোগ সৃষ্টি হয়েছে। জ্যোতিষশাস্ত্রে শুক্রকে ধন, সুখ, প্রেম এবং সৌন্দর্যের কালক গ্রহ বলা হয়।

এই রাজযোগটির শুভ ফল পাওয়া যাবে দীপাবলির আবহেও। কয়েকটি রাশির জন্য আর্থিকভাবে লাভজনক হবে এই যোগ । মালব্য রাজ যোগকে পঞ্চ মহাপুরুষ যোগগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যোগ হিসেবে বিবেচনা করা হয়।

জ্যোতিষশাস্ত্রীয় বিশ্বাস অনুসারে, যখন শুক্র তার উচ্চতর রাশির কেন্দ্রীয় ঘরে থাকে অর্থাৎ প্রথম, চতুর্থ, সপ্তম এবং দশম ঘরে অবস্থান করে, তখন এই যোগটি গঠিত হয়। এদিন কয়েকটি রাশির ঘরে সুখ,শান্তি, সমদ্ধি আসবে।

কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য কর্মজীবনের দিক থেকে মালব্য রাজযোগ অত্যন্ত শুভ হতে পারে। এই সময়ে কর্মক্ষেত্রে আপনাকে কিছু নতুন দায়িত্ব দেওয়া হতে পারে।

কর্মক্ষেত্রে আপনার পদোন্নতি হতে পারে । পাশাপাশি, আপনার কথাবার্তায় মুগ্ধ হবেন অনেকেই। এই সময়টি সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। এই সময়ে আপনি আর্থিক বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন।

শুক্র তুলা রাশিতে প্রবেশ করবে। তাই, এই রাশির জাতক-জাতিকাদের জন্য এই গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। এই সময়ে তুলার জাতকরা আপনার কাজ থেকে ভালো সুফল পেতে পারেন। আয়ের নতুন পথ তৈরি হবে।

মালব্য রাজযোগ বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য আর্থিকভাবে লাভজনক হবে। এই সময়ে আপনি অর্থ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। এছাড়াও, তাড়াহুড়ো করে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। স্বাস্থ্য নিয়ে আপনার চিন্তিত হওয়ার প্রয়োজন নেই।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Published at : 03 Nov 2026 03:16 PM (IST)