অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র। শনিবার রাতে খাবারে বিষক্রিয়া থেকে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে সূত্রের খবর। স্থানীয় ২টি হাসপাতালে ঘুরে অবস্থার অবনতি হলে রেখা পাত্রকে কলকাতার আর এন টেগর হাসপাতালে ভর্তি করা হয়। তাঁকে দেখতে হাসপাতালে যান স্বাস্থ্য়মন্ত্রী শারদ্বত মুখোপাধ্য়ায়। রেখা পাত্রের অবস্থা আপাতত স্থিতিশীল। কীভাবে খাবারে বিষক্রিয়া, সেটা এখনও স্পষ্ট নয়। পুলিশ গোটা বিষয়ে তদন্ত করছে বলে জানান শারদ্বত মুখোপাধ্য়ায়।
এই ঘটনা প্রসঙ্গে বাম নেত্রী দীপ্সিতা ধর বলেছেন, ‘উনি সুস্থ হয়ে উঠুন। রাজনীতিতে… অবশ্যই ওনার রাজনৈতিক বিরোধিতা থাকবে। কিন্তু কোনও মানুষ, তাঁর ব্যক্তিগত স্বাস্থ্যের অবনতি আমরা চাই না এবং তদন্ত হোক, যে কোথা থেকে বিষক্রিয়া হল, কীভাবে হল, না অন্য কোনও মোটিভ রয়েছে। আমি চাইব উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।’