শুভেন্দু ভট্টাচার্য, দিনহাটা: ৮৯ লক্ষ টাকা মূল্য়ের সোনার বিস্কুট সমেত পুলিশের জালে ধরা পড়লেন এক ব্য়ক্তি। ঘটনাস্থল কোচবিহারের দিনহাটা-সাহেবগঞ্জ রোডের ফকিরটারি এলাকা। ধৃতের নাম রেজাউল করিম। পুলিশ সূত্রে খবর, তাঁর বাড়ি সীমান্তবর্তী চৌধুরীহাট এলাকায়। পুলিশ অভিযান চালিয়ে, তাঁর কাছ থেকে উদ্ধার করেছে পাঁচটি সোনার বিস্কুট। যার ওজন প্রায় ৫৪১ গ্রাম, আনুমানিক বাজারমূল্য ৮৯ লক্ষ টাকা। প্রাথমিকভাবে পুলিশের ধারণা সোনা পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল সেগুলি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *