কলকাতা: দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে আগামী ৩০ অক্টোবর কনসার্ট করার কথা, পঞ্জাবি সঙ্গীতশিল্পী অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের (Punjabi singer-actor Diljit Dosanjh)। কিন্তু এই কনসার্টের আগে, হুমকি পেয়েছেন দিলজিৎ। সদ্য বৃহন্মুম্বই পুরসভায় যে হুমকি নোটিসটি পাঠানো হয়, সেখানে অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan)-এর বাংলো উড়িয়ে দেওয়ার পাশাপাশি, দিলজিতের ওপর হামলা হওয়ারও হুমকি দেওয়া হয়েছিল। আর সেই কারণেই, দিলজিতের ৩০ তারিখের কনসার্ট নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। প্রাথমিকভাবে, কনসার্ট করার অনুমতিই বাতিল হয়ে গিয়েছিল। তবে পরবর্তীতে সেই অনুমতি পাওয়া যায়। কিন্তু নিরাপত্তার দিক দিয়ে, নজিরবিহীন ব্যবস্থা নেওয়া হয়েছে। 

দিলজিৎ দোসাঞ্জের নিরাপত্তার জন্য বাড়তি ব্যবস্থা নেওয়ার নির্দেশ পুলিশের তরফে

ঠিক কী কী  নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে দিলজিৎ দোসাঞ্জের জন্য? যাঁরা এই অনুষ্ঠানটি আয়োজন করছেন, তাঁরা জানিয়েছিলেন, তাঁরা দিলজিতের জন্য ৪০০ জন নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করবেন। কিন্তু দিল্লি পুলিশের তরফ থেকে বলা হয়েছে, ৪০০ জন নয়, দিলজিতের জন্য অন্তত দেড় হাজার থেকে ২ হাজার নিরাপত্তারক্ষী রাখতে হবে। কী করবেন এতজন নিরাপত্তারক্ষী? দিল্লি পুলিশের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, এই সমস্ত নিরাপত্তারক্ষীরা কনসার্টে যে সমস্ত দর্শকেরা ঢুকবেন তাঁদের লাইনের দেখভাল করবেন। দর্শকেরা যাতে সুষ্ঠুভাবে প্রবেশদ্বার দিয়ে প্রেক্ষাগৃহে ঢুকতে পারেন, সেই ব্যবস্থা করবেন। স্টেডিয়ামের চারপাশে পথচারীদের যাতায়াত নিয়ন্ত্রণ করবেন। জানা গিয়েছে, যে প্রেক্ষাগৃহে দিলজিৎ অনুষ্ঠান করবেন, সেখানে ৫৫ হাজার দর্শক বসার জায়গা রয়েছে। পাশাপাশি এই অনুষ্ঠানের জন্য বাড়তি পার্কিংর ব্যবস্থাও করতে বলা হয়েছে।

কী কী নিয়ম মানতে হবে?

ওই অনুষ্ঠানে যাঁরা থাকবেন, তাঁদের জন্য পিক আপ এবং ড্রপের ব্যবস্থা করতে বলা হয়েছে দিল্লি পুলিশের তরফ থেকে। ওলা, উবের সহ সমস্ত প্ল্যাটফর্মের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। পাশাপাশি অন রাখতে বলা হয়েছে সমস্ত নেভিগেশন ও গুগল ম্যাপ। যেখানে এই অনুষ্ঠান হবে সেখানে যাতে যানজট না হয়, সেইদিকে কড়া নজর রাখতে বলা হয়েছে। যেখানে অনুষ্ঠানটি হবে, সেখানে কোনও পথচলতি গাড়ি প্রবেশ করতে পারবে না। উপযুক্ত প্রমাণপত্র ও কারণ দেখিয়ে তবেই অনুষ্ঠানের এলাকায় প্রবেশ করতে হবে। 

 

আরও পড়ুন: Rashmika-Vijay: কেন বিজয়কে বিয়ের সিদ্ধান্ত? কঠিন সময়ে পাশে পেয়েছেন স্বামীকে? রশ্মিকার খোলা চিঠিতে রইল…

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *