Dilip Ghosh on UPI Transaction Notification: ২ হাজার টাকা পর্যন্ত UPI লেনদেনে কোনও প্রত্যক্ষ বা পরোক্ষ চার্জ নয়, বিজ্ঞপ্তি জারি কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের। ব্যাঙ্ক বা সিস্টেম প্রদানকারী ২০০০ টাকা পর্যন্ত UPI লেনদেনে অর্থ প্রদানকারী বা গ্রহীতার ওপর কোনও চার্জ নিতে পারবে না, জারি বিজ্ঞপ্তি। ব্যক্তির কাছ থেকে ব্যক্তির UPI লেনদেন সম্পূর্ণ ফ্রি। পেমেন্ট গ্রহণকারী মার্চেন্টদের ক্ষেত্রে প্রযোজ্য হবে MDR । ৯৬ শতাংশ UPI লেনদেন হয় শূন্য থেকে ২০০০ টাকা পর্যন্ত। ২০০০ টাকার ওপরে UPI লেনদেন হয় মাত্র ৪ শতাংশ। বিজ্ঞপ্তিতে ২০০০ টাকার বেশি UPI লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট অথবা MDR নির্দিষ্ট করা হয়নি। এপ্রসঙ্গে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, “এতে অস্বাভাবিক কী আছে? সেবা নিলে পরিষেবার মূল্য দিতে হয়।” 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *