ABP Ananda LIVE: ধনতেরসে অগ্নিমূল্য সোনা। কিন্তু তাতেও উৎসাহে ভাটা পড়েনি। ধনতেরসের দিন সেনকো গোল্ড অ্য়ান্ড ডায়মন্ডস এবং বি সরকার জহুরি-তে দেখা গেল চোখে পড়ার মতো ভিড়। ধন অর্থাৎ সম্পদ। ধনতেরাস হলো ত্রয়োদশী তিথি। ধনসম্পত্তির কামনায় ধনদেবীকে তুষ্ট করার বহু পুরনো প্রথা। হিন্দু বর্ষপুঞ্জি অনুযায়ী কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় ধনতেরাস। কালীপূজোর আগে বিশেষ এই দিনে এক টুকরো সোনা বা রুপো কিনলেই মেলে সুখ ও সমৃদ্ধি। বৃহস্পতিবার ১ কেজি ২৪ ক্যারেট সোনার দাম ছিল ১৪,৬৪২ টাকা। ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১৩,৪২২ টাকা। ১ গ্রাম রুপোর দাম ১৯৪ টাকা। তাতে অবশ্য উৎসাহে ভাটা পড়েনি। ধনতেরাসে গয়না কিনতে সেনকো গোল্ড অ্য়ান্ড ডায়মন্ডস এবং বি সরকার জহুরি মতো বিপণীতে ছিল ক্রেতাদের চোখে পড়ার মতন ভিড়।