ABP Ananda LIVE : ২৬ এর ভোটে একটাও লাশ পড়েনি, একটাও গুলি চলেনি। ব্যাক্তি জ্ঞানেশ কুমার নয়, নির্বাচন কমিশনের কাছে আমরা কৃতজ্ঞ। বললেন দেবজিৎ সরকার।
আরও খবর…
“আমাকে বাড়ি থেকে বেরোতে দেয় না। আপনারা মানুষের ভোটে জিতে থাকলে, অন্য দলকে কেন সভা করতে দেবেন না? মনে রাখবেন, দিল্লি কিন্তু টলমল, পাপ বাপকেও ছাড়ে না,” শ্রীরামপুরের সভা থেকে আক্রমণ মমতার।
আরও খবর…
জ্ঞানেশ কুমারকে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রকাশিত প্রতিবেদনে দেশজুড়ে তোলপার শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে শনিবার শ্রীরামপুরের সভা থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিদায়ের ঘণ্টা বাজানোর ডাক দিলেন। পশ্চিমবঙ্গে SIR-এর প্রসঙ্গ তুলে নিশানা করলেন সীমা খান্নাকেও। দিলেন দিল্লি দখলের ডাক। উত্তর দিতে দেরি করেনি বিজেপিও।