কর্কট রাশি
আগামীকাল চাকরি, কাজ ও ব্যবসা নিয়ে বন্ধুদের কাছ থেকে কিছু ইতিবাচক পরামর্শ পাবেন। আপনি কিছুটা অলস বোধ করবেন, যার ফলে কাজ করার প্রতি আপনার আগ্রহ কমে যেতে পারে। আগামীকাল অপরিচিতদের বিশ্বাস করা থেকে আপনার বিরত থাকা উচিত। আপনি অভাবীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। ফ্যাশন ডিজাইন কোর্সের শিক্ষার্থীরা আগামীকাল নতুন কিছু ডিজাইন করার সুযোগ পেতে পারে এবং তাদের কঠোর পরিশ্রমের ফল পাবে। দাম্পত্য সম্পর্ক আরও মধুর হবে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। অফিসে আপনার সহকর্মীরা আপনার কর্মদক্ষতায় মুগ্ধ হবেন। বিবাহিত জীবনে অনেক মধুর হবে। জীবনসঙ্গীর কাছ থেকে ভাল কিছু পরামর্শ পেতে পারেন। আর্থিক উন্নতির বড় সুযোগ আসবে। সুতরাং, এই সুযোগকে কাজে লাগান।
সিংহ রাশি
আগামীকাল আপনি আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন এবং উন্নতির অনেক সুযোগও পাবেন। আপনি আপনার পরিবারের সঙ্গে একটি ধর্মীয় ভ্রমণের পরিকল্পনা করবেন। ব্যবসায় আপনার লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার স্বাস্থ্য আগের চেয়ে ভালো থাকবে। আপনি নতুন কিছু শুরু করার কথা বিবেচনা করবেন। আপনার বিবাহিত জীবনে সুখ আরও বাড়বে। অতীতে হয়ে আশা ঝামেলাগুলো আলোচনার মাধ্যমে ঠিক হয়ে যাবে। বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা আগামীকাল তাদের বিষয়ের সমস্যার সমাধান খুঁজে পাবে। জীবনে আপনার অগ্রগতি নিশ্চিত হবে। লটারি কাটলে ভাল কিছু সুযোগ পেতে পারেন। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন।
কন্যা রাশি
আগামীকাল আপনার শান্ত স্বভাব বাড়িতে একটি চমৎকার পরিবেশ তৈরি করবে। সঠিক পরিকল্পনার মাধ্যমে আপনি আপনার কর্মজীবনে পরিবর্তন আনতে সফল হবেন। আপনি কর্মক্ষেত্রে সমস্ত বাধা দূর করতে সক্ষম হবেন। নতুন কিছু সুযোগও পেতে পারেন। আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে নৈশভোজের পরিকল্পনা করতে পারেন। আপনি সামাজিকভাবে অন্যদের সাহায্য করার জন্য এগিয়ে আসবেন। গণমাধ্যম ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা সুবর্ণ সুযোগ পাবেন। আগামীকাল একটি আকস্মিক আর্থিক লাভ আপনার আর্থিক অবস্থাকে আরও শক্তিশালী করবে। আটকে থাক অর্থ ফিরে পেতে পারেন। যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তাঁরা ভাল কিছু খবর পেতে পারেন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।