দশমী পেরোতেই পশ্চিমবঙ্গের কাছাকাছিই আবার ঘূর্ণাবর্তের আশঙ্কা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, অক্টোবরের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নতুন আবহাওয়া ব্যবস্থা। আবহাওয়া দফতরের নজর এখন দক্ষিণ আন্দামান সাগরের পরিস্থিতির উপর। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী ২২ অক্টোবর নাগাদ দক্ষিণ আন্দামান সাগরের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। সেই সিস্টেমই পরিপক্ক হলে আগামী ২৫ ও ২৬ অক্টোবরের মধ্যে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। তবে দশমীর মধ্যে ওড়িশায় ভারী বৃষ্টির আশঙ্কা কম। আবহবিদরা এখন ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতিতে নজর রাখছে ঠিকই, তবে ২৫ ও ২৬ অক্টোবরের মধ্যে এ বিষয়ে আরও স্পষ্ট পূর্বাভাস পাওয়া যেতে পারে।
এই পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু হলেও, আপাতত ওড়িশায় ভারী বৃষ্টির আশঙ্কা কম । তবে বঙ্গোপসাগরে তৈরি হওয়া কোনও ঘূর্ণাবর্ত পরবর্তী সময়ে শক্তি বাড়ালে তার প্রভাব পড়তে পারে ওড়িশার আবহাওয়ায়। ফলে আগামী কয়েক দিনের আবহাওয়ার গতিপ্রকৃতির উপর নজর রাখা জরুরি। আগামী ২২ অক্টোবর দক্ষিণ আন্দামান সাগরের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। তা থেকে পরবর্তীতে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। তবে এখনই ঘূর্ণিঝড় তৈরি হওয়া, তার সম্ভাব্য গতিপথ কিংবা স্থলভাগে আছড়ে পড়ার বিষয়ে নিশ্চিত করে কিছু বলেনি আবহাওয়া অফিস। দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হলেই যে তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে, এমনটা নয়।
অন্যদিকে উৎসবের মধ্যেই ভারী বৃষ্টির কমলা সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর। পশ্চিমবঙ্গে নয়। আইএমডি রবিবারই তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে ভারী থেকে অতি ভারী বৃষ্টির ভারী সতর্কতা জারি করল। দুর্যোগ হতে পারে প্রবল। সেই আশঙ্কা থেকেই ভারী বৃষ্টির কমলা রঙের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। মঙ্গলবার পর্যন্ত অন্ধ্রপ্রদেশ, কেরল, মাহে এবং দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস,দুর্যোগ বাড়তে পারে তেলঙ্গানা, মধ্যপ্রদেশ, কঙ্কন, গোয়া এবং মহারাষ্ট্রে।