ABP Ananda LIVE : ঘূর্ণিঝড় ‘আকভান’-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু । সমুদ্রেই শক্তি হারাল ঘূর্ণিঝড় ‘আকভান’ । মধ্যরাত থেকেই শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড় । শক্তি হারালেও ‘আকভান’-এর জেরে ওড়িশা-পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টি । আছড়ে পড়ার সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ৯০ কিলোমিটার।
আরও খবর…
সাইক্লোনের ল্যান্ডফল! জেলায় জেলায় তীব্র বৃষ্টি, জলে ডুবল বেলুড় আন্ডারপাস
সাইক্লোনের ল্যান্ডফল! জেলায় জেলায় তীব্র বৃষ্টি, জলে ডুবল বেলুড় আন্ডারপাস। সাইক্লোনের ল্যান্ডফল প্রায় হয়েই গেছে। জেলায় জেলায় তীব্র বৃষ্টি শুরু হয়েছে। হাওড়া, বালি, বেলুড় সহ হাওড়ার বিভিন্ন জায়গায় বৃষ্টি চলছে। বেলুড় আন্ডারপাসের ছবিটা দেখুন – একই চিত্র, পুরো রাস্তা জলে ভর্তি। ২৪ নম্বর ওয়ার্ড থেকে পঞ্চায়েতে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এই জল ভেঙেই জীবনের ঝুঁকি নিয়ে লাইন পারাপার করছেন বহু মানুষ। বয়স্ক মানুষেরা এই জল ডিঙিয়ে কোনোভাবে ওপারে যাওয়ার চেষ্টা করছেন।