কলকাতা: ভারতের বিশ্ববিদ্যালয়গুলোর সমাবর্তনে ঐতিহ্যগতভাবে পশ্চিমি ধাঁচের গাউন, হুড এবং মর্টারবোর্ড বা চৌকো টুপি পরার প্রচলন আজও বিদ্যমান। কিন্তু এবার এই পোশাকের পরিবর্তন আনতে চলেছে বিজেপি সরকার। প্রচলিত গাউন বা আলংকারিক পোশাকের পরিবর্তে এবার থেকে পরতে হবে দেশের ঐতিহ্যশালী কিছু পোশাক। UGC-র নির্দেশ দেখিয়ে বিজ্ঞপ্তি জারি করল রাজ্যের উচ্চ শিক্ষা দফতর। 

বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনেও এবার পোশাক ‘বদল’। আর কোনও প্রচলিত গাউন বা আলংকারিক পোশাক নয়, দেশের ঐতিহ্যশালী পোশাক ব্যবহারের আর্জি জানিয়েছে শিক্ষা দফতর। সমাবর্তনের পোশাক তৈরিতে হস্তচালিত তাঁতের কাপড় ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। পোশাকের মধ্যে ব্যবহার করা যেতে পারে উত্তরীয়র মতো দেশীয় পোশাক। UGC-র নির্দেশ দেখিয়ে বিজ্ঞপ্তি রাজ্যের উচ্চ শিক্ষা দফতরের। বিশ্ববিদ্যালয়গুলোর উদ্দেশে এই বিজ্ঞপ্তি জারি করেছে শিক্ষা দফতর। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *