<p>CM Suvendu Adhikari: ‘বড় মাথা’ বনাম ‘বড় চোর’। হুঁশিয়ারির পাল্টা চ্যালেঞ্জ। চোরবাগানে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু থেকে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে প্রাক্তন প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেনের গ্রেফতারি। একের পর এক ঘটনা নিয়ে রাজ্য রাজনীতিতে এখন তরজার পারদ সপ্তমে। সেই আবহে শুক্রবার বারুইপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছুঁড়লেন চ্যালেঞ্জ। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ইন্দ্রনীল সেনের গ্রেফতারির পর বৃহস্পতিবার পুলিশের ভূমিকা নিয়ে মুখ খুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২৪ ঘণ্টার মধ্যে বারুইপুর থেকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। ইন্দ্রনীল সেনের গ্রেফতারির আবহে চোরবাগানে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর প্রসঙ্গ টেনে আক্রমণ শানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা চন্দ্রনাথ রথের খুনের প্রসঙ্গ টেনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়েছেন পরিবহনমন্ত্রী অর্জুন সিং।</p>
Source link