ABP Ananda LIVE : মালদার মানিকচকে বন্যা এলাকা পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রতুয়া এবং মানিকচকে ক্ষতিগ্রস্থদের জন্য একগুচ্ছ ঘোষণা করেছেন তিনি। এদিন তিনি বলেন, “১৪০০ মিটার বাঁধ ভেঙে গিয়েছে। আমি এসে ২৫০ কোটি টাকা ক্ষতিপূরণ দিয়ে গেলাম। যাদের বাড়ি সম্পূর্ণ ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে তারা ১ লক্ষ ৮০ হাজার টাকা পাবেন। যাদের সামান্য ক্ষতিগ্রস্থ হয়েছে তারা ৯০ হাজার টাকা পাবেন। এদের কথা কেউ এতদিন ভাবেনি। আমার যা ছিল, তা উজার করে গেলাম।”
আরও খবর…
২০ শতাংশ DA-সহ বেতন পেতে চলেছেন সরকারি কর্মীরা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মুখ্যমন্ত্রী এদিন বলেন, “বিপুলভাবে ক্ষতিগ্রস্ত ৫ হাজার পরিবারকে নতুন পোশাক, মশারি, ত্রিপল দেওয়া হবে। এই জেলায় গঙ্গা-ভাঙনের বাইরেও স্ব-জনগণনায় গোটা দেশের মধ্যে প্রথম হয়েছে। মালদায় ১০০ কোটি টাকায় আমের প্রসেসিং ইউনিট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। গত ৫ বছর এখানে কোনও রাস্তা সারানোর উদ্যোগ নেওয়া হয়নি। হাসপাতালে ৩ বেলা খাবারের রেট ছিল ৫৬ টাকা ২৫ পয়সা। ১৬ অক্টোবরের আগে ২০ শতাংশ DA-সহ বেতন পেতে চলেছেন সরকারি কর্মীরা।”