ABP Ananda LIVE : বাবা-মাকে ওড়িশা পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া ছিলাম, কিন্তু জনতা বাঁচিয়ে দিয়েছে। শনিবার ন্য়াশনাল লাইব্রেরিতে শৌর্য দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তিনি বলেন, “জনতা এবারে পশ্চিমবঙ্গকে বাঁচিয়ে দিয়েছে। না হলে আমাদের পরিস্থিতি কী হত, তা বলার মতো নয়। আমার পরিকল্পনা ছিল, লড়াই করব, জেলে যাব। কিন্তু বাবা-মাকে ওড়িশায় পাঠিয়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম।”
আরও খবর…
বিজেপিতে ফের সাংগঠনিক রদবদল, রাজ্য মুখপাত্র হলেন সজল ঘোষ
বিজেপিতে ফের সাংগঠনিক রদবদল, রাজ্য মুখপাত্র হলেন সজল ঘোষ। রাজ্য কমিটির পর এবার জেলাস্তরে বিজেপির সাংগঠনিক রদবদল। ঢালাও বদল করা হল বিজেপির জেলা ইনচার্জদের। ৪৩টি সাংগঠনিক জেলার ইনচার্জের তালিকা প্রকাশ বিজেপির। সজল ঘোষকে আনা হল রাজ্য মুখপাত্রের তালিকায়। সদ্য প্রাক্তন OBC মোর্চা সভাপতি শুভেন্দু সরকারকে করা হল মালদা বিভাগের কো-কনভেনার। গতকালই রাজ্য কমিটিতে ব্যাপক রদবদল করে বিজেপি। ‘এক ব্যক্তি-এক পদ’ নীতিতে জোর দিয়ে সংগঠনে ব্যাপক রদবদল হয়।