কলকাতা: প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের কালী পুজোয় গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগের মুখ্যমন্ত্রীর লোকেরা এই পুজো আটকাতে চেয়েছিল। সরব বাবুন বন্দ্যোপাধ্যায়।এদিন তিনি বলেন, ‘আগে ডোমেরা এই পুজোটা করত। এরপর আগের মুখ্য়মন্ত্রী পুজোটা দখল করে পুলিশকে ক্লাবটা দিয়ে দেওয়া হয়।’
এদিন মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছনোর আগে থেকেই সেখানে অপেক্ষা করছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্য়ায়। মুখ্য়মন্ত্রী পৌঁছোতেই গাড়ির গেট খুলে দেন তিনি। মুখ্য়মন্ত্রীকে প্রণামও করেন। এরপর বাবুন বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে হেঁটে, তাঁর ক্লাবের পুজোয় পৌঁছে যান শুভেন্দু অধিকারী। এই গোটাটা হয় মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পাড়ায়। কালই ভাইফোঁটা। তার আগে, আজ মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে চাঞ্চল্য়কর অভিযোগ করেছেন তাঁর ভাই বাবুন।
এদিন বাবুন বন্দ্যোপাধ্যায় বলেন, দেখতে দেখতে ২৮ বছর হল। মানে এই ক্লাবটা ২৮ বছর ধরে..আগে ডোমেরা এই পুজোটা করত। ..ডোমেদেরও প্রচুর ছেলেরা এখানে উপস্থিত আছেন। পুজোটা করার পরে… যেহেতু আমাদের কালীঘাটে ..একটা অফিস ছিল, এরপরে ওটা আগের মুখ্যমন্ত্রী , তাঁরা দখল করে নিয়ে পুলিশকে এই ক্লাবটা দিয়ে দেওয়া হয়। তারপর থেকে এই পুজোটা সরে এসে, এখানে এসেছে।’