ABP Ananda LIVE : তৃণমূল জমানায় কম্পোজিট গ্রান্ট নিয়ে আগের সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর। “ভাবতে পারেন, মিত্র ইনস্টিটিউশনে সাপের কামড়ে পড়ুয়াকে হাসপাতালে যেতে হয়?”। “কারণ আপনারা ৩ বছর কম্পোজিট গ্রান্টের টাকা পাননি”। “এই টাকা দিয়েই কার্বোলিক অ্যাসিড থেকে অন্যান্য জিনিস কেনা হয়”। “একটা সরকার চলে গেল, টাকার অভাব তো ছিল না”। “ইমাম-মোয়াজ্জেম ভাতা দেওয়া, দুর্গাপুজোয় সাহায্য দেওয়া” । শিক্ষক দিবসের অনুষ্ঠানে আক্রমণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ।
আরও বিতর্কে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস
আরও বিতর্কে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস। তৃণমূলের অফিসের ভাড়া ও চুক্তি ঘিরে উঠল আরও বড় অভিযোগ। পুলিশ সূত্রে খবর, মালিকপক্ষের অভিযোগ, ২০২০ সালে বাড়ির মালিক রমাদেবী গোয়েঙ্কার সঙ্গে তৃণমূলের চুক্তি হয়েছিল। অভিযোগ, প্রভাব খাটিয়ে বাজারদরের তুলনায় অনেক কম, মাত্র ৫০ লক্ষ টাকা সিকিউরিটি ডিপোজিট দিয়ে অফিসটি নিয়ে নেওয়া হয়। ১৭ হাজার স্কোয়ার ফিটের দু’টি (৭ তলা ও ৮ তলা ) ফ্লোরের মাসিক ভাড়া ছিল মাত্র ১০ লক্ষ টাকা। পুলিশ সূত্রে খবর, চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত ছিল কমপ্লিশন সার্টিফিকেট বা CC না পাওয়া পর্যন্ত ওই জায়গা দখল করে ব্যবহার বা কাঠামোগত কোনও পরিবর্তন করা যাবে না। ততদিন শুধুমাত্র ‘ফিট আউট পারপাসে’ জায়গাটি ব্যবহার করা যাবে। অভিযোগ, এরপর প্রভাব খাটিয়ে বর্তমানে ‘পলাতক’ বিনয় মিশ্র ও জেলবন্দি শান্তনু বিশ্বাসরা মালিকের কাছ থেকে কার্যত অফিসটি কব্জা করেন। এমনকী অভিযোগ, গত পাঁচ মাস ধরে এই অফিসের ভাড়াও বকেয়া রয়েছে।