ABP Ananda LIVE : ”দমদম, দক্ষিণ দমদম, হাবড়া পুরসভায় প্রশাসক নেই”। ”অনেক পুরসভায় চেয়ারম্যান আছে, যারা কাজ করছেন না”।”গত বছরে এই সময় ৭ হাজার ৬০০-র বেশি ছিল ডেঙ্গি আক্রান্তের সংখ্যা”।”এবার ৪ হাজারের বেশি ডেঙ্গি আক্রান্তের সংখ্যা”।”গতবারের তুলনায় এবার ৫০% কম সংক্রমণ’। ”বর্তমানে রাজ্যে ১৪৮জন ডেঙ্গিতে আক্রান্ত”।”নভেম্বর পর্যন্ত ডেঙ্গি নজরদারি চলবে”

আরও খবর…

পুজো মিটতেই ফের রাজ্যে হতে চলেছে ভোটপুজো। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই হতে চলেছে কলকাতা, হাওড়া-সহ অন্যান্য পুরসভাগুলোর ভোট। পুরভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে আগামীকাল সমস্ত জেলা শাসকের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন রাজ্য নির্বাচন কমিশনার। প্রথম পর্যায়ে পুরভোট হবে কলকাতা, হাওড়া, বালি, হলদিয়া, ঝাড়গ্রাম, ধূপগুড়ি, কার্শিয়ং আর কালিম্পং পুরসভায়। রাজ্য় নির্বাচন কমিশন সূত্রে খবর, জাতীয় নির্বাচন কমিশনের পাঠানো EVM-এই হবে পুরভোট। পরিকল্পনা নেওয়া হয়েছে হান্ড্রেড পার্সেন্ট ওয়েব কাস্টিংয়ের।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ”ডেঙ্গির মরশুম এখনও শেষ হয়নি, সকলকে সাবধানে থাকতে হবে। মশাবাহিত রোগের বর্তমান পরিস্থিতি শুনলাম। যদি সংখ্যা বাড়ে, তাহলে বাড়বে, তাকে নিয়ন্ত্রণ করার জন্য সরকার আছে। ডেঙ্গি মোকাবিলায় পর্যাপ্ত কিট রয়েছে। ডেঙ্গি নিয়ে কোনও তথ্য লুকোবেন না।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *