কলকাতা : যাদবপুর নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সাংবাদিক বৈঠক করার সময় মুখ্যমন্ত্রী বলেছেন, ‘মাসুদ আজহারের ডেরায় আমাদের বায়ুসেনা আঘাত হেনেছিল, সেই সময়েও এরা মিছিল করেছিল, যুদ্ধ নয় শান্তি চাই। এই ধরনের কাজ পশ্চিমবঙ্গে, কলকাতায় সহ্য করা হবে? না। প্রশ্নই উঠছে না। এটা সত্যিকারের দেশপ্রেমী সরকার। রাষ্ট্রবাদ এবং দেশপ্রেমের সঙ্গে কোনও ধরনের আপোস নয়। আর্টসের বিল্ডিংয়ে রেড স্যালুট কিষেণজি… এসব চলবে না। আমার কাছে সব নথি আছে। আমি উপযুক্ত ব্যবস্থা নেব। আমায় রাষ্ট্রবাদী ভক্তরা মুখ্যমন্ত্রী বানিয়েছে। ওরা বানায়নি।’ 

যাদবপুর নিয়ে এই হুঁশিয়ারি দেওয়ার পর সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তিনি লিখেছেন, ‘CMO-র কাছে যাদবপুরের ছাত্রদের একাংশের অভিযোগ এসেছে। দেশবিরোধী, আপত্তিকর গ্রাফিতির ছবি দিয়ে অভিযোগ করা হয়েছে। আর্টসের বয়েজ হস্টেলের মধ্যে মিলেছে নানা আপত্তিকর ছবি। ক্যাম্পাসে এভাবে দেশবিরোধী কাজ চলতে দেওয়া যাবে না।’ ভিডিও পোস্ট করে যাদবপুর নিয়ে কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী এও বলেছেন যে, ‘উপাচার্য, উচ্চ শিক্ষা দফতরকে অবিলম্বে তদন্ত করতে বলা হয়েছে’। দেশবিরোধী কার্যকলাপে জিরো টলারেন্সের কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যাদবপুরকাণ্ড নিয়ে টানাপোড়েনের আবহে এবার বিশ্ববিদ্য়ালয় নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। কিছু দেওয়াল লিখনের ছবি পোস্ট করে, আর্টস বিভাগের বয়েস হস্টেলে অবিলম্বে তদন্তের জন্য় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি। 

‘১০ অক্টোবরের মধ্যে সারিয়ে দেব’, বর্ষায় বেহাল রাস্তা, বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর 

এর পাশাপাশি জানা গিয়েছে, যাদবপুরের ক্যাম্পাসে হামলার ঘটনায় অবশেষে সক্রিয় হয়েছে পুলিশ। ‘বিশ্ববিদ্যালয়ে গিয়ে ঘটনাস্থল দেখা হয়েছে। খতিয়ে দেখা হয়েছে সিসি ক্যামেরার অবস্থান’চাওয়া হয়েছে হামলার ফুটেজ, জানিয়েছে পুলিশ। অন্যদিকে, এখনও কেন যাদবপুরকাণ্ডে কেউ গ্রেফতার নয়? প্রশ্ন তুলে পথে নামেন বামপন্থীরা। পাল্টা পথে নেমেছিল RSS-এর ছাত্র সংগঠন ABVP-ও। বুধবার হামলা হয় যাদবপুরে। বিশ্ববিদ্যালয়ে এই হামলার পর অভিযোগ দায়েরেই ৩৭ ঘণ্টা পার হয়ে গিয়েছিল। 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *