কাঁথি, পূর্ব মেদিনীপুর : কাঁথির দুর্গাপুজোয় গিয়ে ফের একবার কমিউনিস্টদের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর মুখে শোনা গিয়েছে আরশোলারদের কথাও। মুখ্যমন্ত্রী বলেছেন, ‘যাঁরা লেকচার মারছে কমিউনিস্টরা… এগুলো করে না। পুষ্পাঞ্জলি দেয় না। চরণামৃত খায় না। হাতে দড়ি বাঁধে না। মাথায় টিকা লাগায় না। এদের থেকে সাবধান থাকবেন। এই আরশোলা, ছারপোকা… যাদের বাপ-ঠাকুরদা চিনে থাকে এদের থেকে খুব সাবধানে থাকবেন। গোটা ভারতবর্ষ জুড়ে এরা অস্থিরতা তৈরি করতে চাইছে বাংলাদেশের মতো। খুব সাবধানে থাকবেন। এদের যেকোনওভাবে প্রতিহত করতে হবে।’