ABP Ananda LIVE | প্রতীক-যুদ্ধে সুপ্রিম কোর্টে আরও সময় পেল ঋতব্রত-তৃণমূল। গণতান্ত্রিক তৃণমূলকে আরও ১০দিন সময় দিল সুপ্রিম কোর্ট। ‘হলফনামা পেশের ১০দিন পরে পাল্টা হলফনামা দিতে পারে মমতা-তৃণমূল’, ঋতব্রত-তৃণমূলকে আরও ১০দিন সময় দিয়ে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। কে পাবে তৃণমূলের প্রতীক? আজ ছিল হলফনামা দেওয়ার শেষ দিন। হলফনামা দিতে সুপ্রিম কোর্টে আরও ২ সপ্তাহ সময় চায় ঋতব্রত-গোষ্ঠী। এবার এই আবহেই বড় অভিযোগ করে দিল গণতান্ত্রিক তৃণমূল। হরিয়ানা সীমান্ত থেকে নথিপত্র বোঝাই লরি হাইজ্যাকের চেষ্টা করেছে মমতা তৃণমূল। এমনটাই অভিযোগ ঋতব্রত শিবিরের। বুধবার এই ঘটনায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আরও খবর…
উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র
উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র। আরও ৩% DA বাড়াল কেন্দ্রীয় সরকার। ৬০% থেকে DA বেড়ে হল ৬৩% । উপকৃত হবেন ৪৮ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী। ৬৮ লক্ষ পেনশনভোগীও পাবেন এই সুবিধা। কেন্দ্রের DA-র হার বেড়ে ৬৩%, রাজ্যের সঙ্গের DA-ফারাক ২৫%। গত ১৮ এপ্রিল মূল বেতনের ৬০% DA দেওয়ার ঘোষণা করে মোদি সরকার। প্রধানমন্ত্রীর দীপাবলির উপহার, জানালেন অশ্বিনী বৈষ্ণব।