কলকাতা : এবার চোরবাগান বিপর্যয়ে শিল্পী সুশান্ত শিবানী পালকে তলব করল লালবাজার। বুধবারের মধ্যে তাঁকে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর কাছে জানতে চাওয়া হতে পারে কী নকশায় মণ্ডপ তৈরি হয়েছিল। শিল্পীকে করা হবে জিজ্ঞাসাবাদ । ঘটনার দিন ডিউটিতে ছিলেন এমন ১২ জন পুলিশকর্মীকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হচ্ছে। তাঁদের বয়ান রেকর্ড করা হবে লালবাজারে।
এছাড়া চোরবাগানের মণ্ডপে ও আশপাশে লাগানো সিসিটিভি ক্যামেরার অর্ধেকের ফুটেজে নজর রাখছে পুলিশ। তবে সূত্রের খবর ৩২ টি ক্যামেরার মধ্যে ১৬টি ক্যামেরার ফুটেজ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। পুলিশের দাবি, চোরবাগানে কীভাবে ঘটেছিল বিপর্যয় তা জানতে ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন এমন ৩ জনকে আজ জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে লালবাজারে।