কলকাতা : জল্পনা ছিলই, প্রত্যাশা মতোই নন্দীগ্রামে বিজেপি প্রার্থী হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক প্রয়াত চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথ। আগামী ৬ অক্টোবর হাইভোল্টেজ নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ১৬ই সেপ্টেম্বর মনোনয়ন জমার শেষদিন। তার আগেই মঙ্গলবার সকালে মন্দিরে পুজো দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মনোনয়নপত্র জমা দেন হাসিরানি। নন্দীগ্রাম ছাড়াও ওই একইদিনে উপনির্বাচন রয়েছে রেজিনগরেও। সেখানে বিজেপি প্রার্থী করেছে প্রাক্তন জেলা সভাপতি শাখারভ সরকারকে। এদিন মনোনয়ন জমা দেওয়া নন্দীগ্রামের প্রার্থী বলেন, "সব কিছুর মধ্যে আমার মধ্যে একটা শূন্যতা রয়েছে। শুভেন্দুবাবু CBI-এর হাতে দায়িত্ব তুলে দিয়েছেন।" এমনকি, চন্দ্রনাথ-‘খুনে’ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের দিকেই দায় ঠেলে দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবিকে সমর্থন করে হাসিরানি রথ বলেন, "প্রাক্তন মুখ্যমন্ত্রী ভবানীপুরে না হারলে, আমার জীবন নিয়ে এই ছেলেখেলা হত না। আমার মনে হয় এর নেপথ্যে ভাইপো গ্যাং রয়েছে।"

চন্দ্রনাথ-‘খুনে’ চাঞ্চল্যকর দাবি মুখ্যমন্ত্রীর

২ কোটি টাকা সুপারি দেওয়া হয়েছিল চন্দ্রনাথ রথকে ‘খুনে’। টাকা সরবরাহ করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলবল। মঙ্গলবার নন্দীগ্রামে নিজের আপ্ত-সহায়ক খুনের ঘটনায় চাঞ্চল্যকর দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "সাতজন গ্রেফতার হয়েছে। ওঁকে সরিয়ে দেওয়ার জন্য ২ কোটি টাকা খরচ করা হয়েছিল। ভাইপো গ্যাং টাকাটা সরবরাহ করেছে।"

নন্দীগ্রাম নিয়ে প্রত্যায়ী মুখ্যমন্ত্রী

আগেই বলেছিলেন নন্দীগ্রামে রেকর্ড গড়বে বিজেপি। ভাঙবে ফলতা বিধানসভার ভোটের রেকর্ড। এদিন সেই আত্মবিশ্বাস পুনরায় ঝরে পড়ল মুখ্যমন্ত্রীর গলায়। সাফ কথা, "এমন মার্জিনে নন্দীগ্রামে জিতব, কল্পনাও করতে পারবেন না। ভোট করতে এবং করাতে আমি জানি।"

Source link