ABP Ananda LIVE : আরও বিপাকে বীরভূমের পাথরব্যবসায়ী টুলু মণ্ডল। FIR খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন পাথরসম্রাটের আইনজীবী। কিন্তু সেই আবেদন খারিজ করে দিল আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্যের সাফ কথা, তদন্তে হস্তক্ষেপ নয়। পাশাপাশি, টুলু মণ্ডলের আইনজীবীকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনার কবর, আপনিই খুঁড়েছেন।”

আরও খবর…

উত্তর হাওড়ার প্রাক্তন তৃণমূল বিধায়কের অফিসে চলল বুলডোজার । সালকিয়ায় গৌতম চৌধুরীর কার্যালয়ে ভেঙে গুঁড়িয়ে দিল হাওড়া পুরসভা । বেআইনিভাবে নির্মাণ হয়েছিল অফিস, দাবি পুরসভার। গোটা বিষয়ে মন্তব্যে নারাজ প্রাক্তন তৃণমূল বিধায়ক। হাওড়া পুরসভার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেপি।

আরও খবর…

সল্টলেকের BB ব্লক আবাসন কমিটির ভোটে উত্তেজনা। রবিবার ভোট চলাকালীন আবাসনের তাণ্ডব। আবাসনের ভোটে বহিরাগত দুষ্কৃতীদের হামলার অভিযোগ ।আবাসিকদের হেনস্থা ও প্রবীণ রিটার্নিং অফিসারকে হুমকির অভিযোগ । আবাসন কমিটির ভোটে ভেঙে দেওয়া হয় ব্যালট বাক্স ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *