কলকাতা: বিচারব্যবস্থা নিরপেক্ষ নয় বলে ফের মন্তব্য করলেন মমতা-তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়েক ঘণ্টা আগেই আদালত অবমাননা নিয়ে তাঁকে শোকজ করেছে কলকাতা হাইকোর্ট। আর তার পরই ফের বিচারব্যবস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তিনি। অভিষেকের দাবি, বিজেপি নেতাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয় না আদালত। (Abhishek Banerjee on Courts)

আদালত অবমাননার অভিযোগে অভিষেককে মঙ্গলবারই শোকজ নোটিস দেয় কলকাতা হাইকোর্ট। বিচারব্যবস্থার একাংশকে নিশানা করে গত ৭ নভেম্বর সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তিনি। নাম নেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাও-এর, যাঁর এজলাসে তাঁর নিরাপত্তা জনিত মামলার শুনানি চলছে। সেই নিয়ে আদালত অবমাননার মামলার আর্জি জানায় রাজ্য সরকার। বিষয়টি বিয়ে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করে কলকাতা হাইকোর্ট। কেন আদালত অবমাননার রুল জারি হবে না, শোকজে জানতে চাওয়া হয়েছে অভিষেকের কাছে। তাঁর জবাব তলব করা হয়েছে ১৫ দিনের মধ্যে। (Calcutta High Court)

সেই আবহেই এদিন দিল্লি থেকে কলকাতায় ফেরেন অভিষেক। আদালতের শোকজ নিয়ে প্রশ্ন করলে বলেন, “আমার ক্ষেত্রে ছ’দিনের মধ্যে শোকজ নোটিস দেওয়া হয়। বিচারবিভাগ এদের কাছে নতিস্বীকার করেছে। রাজ্যের বিল ছাড়া নিয়ে রাজ্যপাল এবং রাষ্ট্রপতিকে সময় বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই নিয়ে গত বছর বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বলেছিলেন, ‘দেশে ধর্মের বিরুদ্ধে দাঙ্গা, যুদ্ধ লাগাচ্ছে সুপ্রিম কোর্ট‘। তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়নি। ত্রিপুরার মুখ্যমন্ত্রী থাকাকালীন বিপ্লব দেব বলেছিলেন, ‘বিচারব্যবস্থা যদি হলে অমু দোষীকে ধরে আনো, পুলিশ চোখ বন্ধ করে নেবে। ধরবে না’…আদালত অবমাননার মামলা হয়নি তাঁর বিরুদ্ধেও। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থাকাকালীন কথায় কথায় তারিখ বলে দিত যে, এত তারিখে বোম পড়বে, অর্ডার বেরোবে, এলোমেলো হয়ে যাবে সব। কখনও তার বিরুদ্ধেও আদালত অবমাননার মামলা হয়নি। শুভেন্দুর বিরুদ্ধে মামলা স্থগিত করে দেয় আদালত। আমার বিরুদ্ধে হলে করে না। আইন সবার জন্য সমান হওয়া উচিত। আমার জন্য আলাদা আইন, আর বিজেপি করে বলে নিশিকান্ত, বিপ্লব, শুভেন্দুর জন্য আলাদা আইন আলাদা!” 

সুর চড়িয়ে অভিষেক আরও বলেন, “বিজেপি নেতাদের বিরুদ্ধে এফআইআর-ও করা যায় না, এমন অর্ডার দেয় আদালত। বিজেপি করার সময় মুকুল রায়কে প্রোটেক্ট করেছিল আদালত। অর্জুন সিংহ যখন বিজেপি-তে যোগ দেন, তাঁর বিরুদ্ধে একাধিক মামলা ছিল। কিন্তু প্রোটেক্ট করেছিল আদালত। আর ৭ তারিখ আমার বাড়িতে হামলা হয়। আমার বিরুদ্ধেই শ্লীলতাহানির মামলা দেওয়া হয়েছে। কোনও অ্যাকশন নেয়নি বিচারব্য়বস্থা। কার শ্লীলতাহানি? কোথায় শ্লীলতাহানি? অভিযোগকারিণী স্পটেও ছিলেন না। মাথানত করে লড়াই করার লোক নই আমি।”

বিজেপি-র কাছে নয়, সুপ্রিম কোর্টের কাছে পরাজিত হয়েছেন বলে এর আগে মন্তব্য করেছিলেন অভিষেক। এদিন সেই মন্তব্যের ব্যাখ্য়া দিয়ে অভিষেক বলেন, “আগেও বলেছি, বাংলায় হেরেছি কেন। সুপ্রিম কোর্টকে ভরসা করেছিলাম। আদালতের নির্দেশ মানেনি নির্বাচন কমিশন। অথচ জ্ঞানেশ কুমারের ক্ষেত্রে আদালত অবমাননা হয় না। একাধিক বার ফাইল করেছিলাম আমরা। কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস ধরে নোটিস হয়নি। আমি কিছু বললে চার দিনের মধ্য়ে নোটিস ইস্যু হয়ে যায়। এটাই প্রমাণ করে যে বিচারব্যবস্থা নিউট্রাল (নিরপেক্ষ) নয়।”

বিচারপতি রাওকে নিয়ে মন্তব্যের প্রেক্ষিতে অভিষেকের বক্তব্য, “তিন-চার দিন আগে যা বলেছিলাম, বিচারবিভাগের একাংশ প্রভাবিত হয়ে কাজ করছে। কখনও বলিনি বিজেপি-র সঙ্গে মিলে গিয়েছে। বিচারপতি বলেন, ‘কোন বিচারপতি বিজেপি-র, কোন বিচারপতি তৃণমূলের দেখান’। আমি কখনও বলিনি বিচারপতি বিজেপি-র। আমি বলেছি, অবশ্যই বিজেপি-র চাপ রয়েছে মাথার উপর। পক্ষপাতদুষ্ট বিচারপতি আছেন।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *