রুমা পাল,কলকাতা: দুই দলের ‘খাম’ প্রতীক, এবার কি ব্যবস্থা নেওয়ার পথে কমিশন? উপনির্বাচনে ‘খাম’ প্রতীক থাকছে না ISF-এর, এমনটাই খবর কমিশন সূত্রে। 

আরও পড়ুন, নিম্নচাপ এলাকা তৈরির প্রবল আশঙ্কা, রাত থেকেই বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

মূলত অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীক ‘ফ্রিজ’ হয়ে যাওয়ার পর, ঋতব্রত তৃণমূলেরও নাম বদলে যায়। তাঁরা যে প্রতীক জমা দিয়েছিল কমিশনকে, সেখানেও এই একই চিহ্ন ‘খাম’ প্রতীকই অনুমোদন পেয়েছে। তাঁরা এই প্রতীকে ভোটে লড়বে। তাই সেক্ষেত্রে নৌশাদ সিদ্দিকির দলকে অন্য কোনও প্রতীক দিতে পারেন রিটার্নিং অফিসার। এবং রিটার্নিং অফিসারই চূড়ান্ত করবে, কী প্রতীক হবে আইএসএফ-র। পাশাপাশি কমিশন সূত্রে দাবি করা হয়েছে, “স্বীকৃত রাজনৈতিক দল নয় আইএসএফ, খাতায় কলমে অস্বীকৃত দল” , তাই প্রতীক নির্বাচনে নির্দলের নিয়ম প্রযোজ্য হবে বলেই দাবি করা হয়েছে। আজই গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসকে ‘খাম’ প্রতীক বরাদ্দ করে কমিশন। এবং কালকে দুপুরের মধ্যে সেটা পরিষ্কার হয়ে যাবে, তাঁদেরকে কী প্রতীক দিচ্ছেন রিটার্নিং অফিসার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *