রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহ করে, ভিন রাজ্যে রক্ত-প্লাজমা বিক্রির অভিযোগ ওঠার পর থেকেই নড়েচড়ে বসেছে প্রশাসন। এবার থেকে বেসরকারি ব্লাড ব্যাঙ্কগুলিকে নিয়মের গণ্ডিতে বাঁধতে চালু হতে চলেছে রাজ্যের নিজস্ব রক্ত সংক্রান্ত SOP। গোটা প্রক্রিয়ায়, কী করা যাবে আর কী করা যাবে না? বিস্তারিত গাইডলাইন বানাচ্ছে রাজ্য ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল বা SBTC। স্বাস্থ্য ভবনের তরফে এই SOP তৈরি করতে ৭ সদস্যের কমিটি তৈরি করা হয়েছে। সেই কমিটিতে থাকবেন সরকারি-বেসরকারি হাসপাতালে হেমাটোলজি বিশেষজ্ঞ, ড্রাগ কন্ট্রোল ও বেসরকারি ব্লাড ব্যাঙ্কের প্রতিনিধিরা। পশ্চিমবঙ্গ (West Bengal) থেকে ভিন রাজ্যে রক্ত ও প্লাজমা পাচারের রমরমা চলছে বেশ কয়েকদিন ধরেই। ভিন রাজ্যে রক্ত ও প্লাজমা পাচারকাণ্ড রুখতে আগেই পদক্ষেপ নিয়েছিল রাজ্য। এবার রক্ত ও প্লাজমা পাচার (Blood Bank Scam) রুখতে আরও কড়া পদক্ষেপ রাজ্যের। বেসরকারি ব্লাড ব্যাঙ্কগুলিকে নিয়মের গণ্ডিতে বাঁধতে এবার আসছে রাজ্যের নিজস্ব রক্ত সংক্রান্ত SOP।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *