ABP Ananda LIVE : পুরভোটে একা লড়েই বোর্ড তৈরি করতে সক্ষম বিজেপি। এবার NCPI-এর জোটপ্রস্তাব খারিজ করলেন শমীক ভট্টাচার্য। ‘যাদের বিরুদ্ধে বিজেপির লড়াই, তাদের বিরুদ্ধেই NCPI-এর লড়াই’, জোট নিয়ে আশাপ্রকাশ করে প্রতিক্রিয়া কাকলি ঘোষ দস্তিদারের। পুরভোটে কি বিজেপি NCPI-এর সঙ্গে জোট করবে? এই নিয়ে এখন জোর জল্পনা। এনিয়ে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরাও এখন নানা শিবিরে বিভক্ত। যেমন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত, ৫৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার বলছেন, ‘আমার কাছে কেউ অচ্ছুত নয়। বিজেপিও আমার কাছে অচ্ছুত নয়।’ ১১৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর রত্না শূর শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী। সুযোগ পেলে তিনি কালীঘাট-তৃণমূলের হয়েই ফের পুরভোটে দাঁড়াতে চান। আবার কলকাতা পুরসভার ১১৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ও প্রাক্তন মেয়র পারিষদ তারক সিং বলছেন, ‘কার হয়ে দাঁড়াব ঠিক নেই। তবে ‘কালীঘাট-তৃণমূল’-এর হয়ে দাঁড়াব না।’ বিজেপি অবশ্য় এসবে গুরুত্ব দিতে নারাজ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *