কলকাতা: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, আগেও বিজেপির যুব নেতার বিরুদ্ধে অভিযোগ! দোকানে হামলার পর এখনও আতঙ্কে রয়েছেন বালিগঞ্জে গুপ্তা ব্রাদার্সের কর্মীরা। আতঙ্কে সন্ধের পর অনেক কর্মীই দোকানে কাজ করতে চাইছেন না। মিষ্টি ব্যবসায়ীদের সম্মেলনে গিয়ে তাঁদেরকে আশ্বস্ত করেছিলেন দিলীপ ঘোষ। তবে গুপ্তা ব্রাদার্সে তাণ্ডবকাণ্ডের পরের দিনই জামিন পেলেন বিজেপি যুব নেতা বিবেক ত্রিপাঠী। আরেক মামলাতেও জামিন হল তাঁর।

কড়েয়া থানায় প্রতারণার মামলায় বৃহস্পতিবার গ্রেফতার হন ওই নেতা। নেতাজিনগরের এক বাসিন্দার সঙ্গে ফ্ল্যাট দেওয়ার নামে প্রতারণার অভিযোগ করা হয়েছিল বিবেকের বিরুদ্ধে। প্রায় ৮ লক্ষ টাকার প্রতারণার মামলায় বৃহস্পতিবার গ্রেফতার হন বিবেক ত্রিপাঠী। ২০২২ সালেও বেনিয়াপুকুর, শেক্সপিয়র সরণি থানাতেও একাধিক অভিযোগ। তবে বিবেক গুপ্তার বিরুদ্ধে একাধিক থানায় জালিয়াতি-প্রতারণার অভিযোগ থাকলেও গ্রেফতারির ঠিক পরের দিনই জামিনে মুক্ত হলেন বিজেপির যুব নেতা। 

 

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *