পাণ্ডুয়া: একই মঞ্চে বিজেপি ও তৃণমূল নেতা ও নেত্রীর গান পাণ্ডুয়ায়। বিজেপি বিধায়কের সঙ্গে গলা মেলালেন পঞ্চায়েত সমিতির তৃণমূল সভানেত্রী। যদিও এই বিষয়টাকে ‘শুধুই সৌজন্য’ বলেই মন্তব্য করেছেন বিজেপি ও তৃণমূল নেতা ও নেত্রী। ঘটনায় নাম জড়িয়েছে পাণ্ডুয়ার বিজেপি বিধায়ক তুষার মজুমদার ও পাণ্ডুয়া পঞ্চায়েত সমিতির তৃণমূলের সভাপতি ময়না মাজি।                         

আরও পড়ুন: ঝাড়গ্রামে আদিবাসী স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ, গ্রেফতার টোটো চালক

পাণ্ডুয়ার বিজেপি বিধায়ক তুষার মজুমদার বললেন, “ডুয়েট নয়। দিদি তো গান আসলে পারেন না। দিদি পাশে দাঁড়িয়েছিলেন। একটু মুখটা নাড়াচ্ছিলেন। যদিও গানটা আমিই গেয়েছি। তো সেই ক্ষেত্রে ঠিকই আছে। আমাদের দলের ক্ষেত্রে ওই ভাবে হয় না। উন্নয়নের জন্য সবাই আগে। আমি উন্নয়নের ক্ষেত্রে দেখতে চাই। আমি কখনও ওই বিভেদ মূলক রাজনীতিতে যেতে চাই না। এমন রাজনীতিতে ভারতীয় জনতা পার্টি নেই। যে মানুষটা বিরোধীতায় থাকবে, সেই মানুষটার সঙ্গে আমাদের কোনও সমস্যা নেই। আমরা তাদের সঙ্গেও আছি, যে উন্নয়নের ক্ষেত্রে যে কাজ মুখ্যমন্ত্রী দেবেন, সেই কাজ সঠিক ভাবে করেন।”                        

আরও পড়ুন: নীচের তিনটে তলা ডুবেছে কাদায়, ধ্বংসস্তূপের মধ্যে ত্রিশূলী বাজারে দাঁড়িয়ে রয়েছে শুধু একটিই বাড়ি

পাণ্ডুয়া পঞ্চায়েত সমিতির তৃণমূলের সভাপতি ময়না মাজি বলেন, “আজকে একটা অনুষ্ঠানে ওঁরও নিমন্ত্রণ ছিল, আমারও নিমন্ত্রণ ছিল। তাই আমি সেখানে গিয়েছিলাম। এটা একটা সৌজন্য। ওখানে একটা জায়গা ছিল। তাই ওঁর সঙ্গে গলা মিলিয়ে একটু গান করার সুযোগ হল। উনিই বললেন গাইতে। আবার যাঁরা ছিলেন, তাঁরাও বললেন। আর সেই অনুরোধ রাখার জন্য একটু গানের গলা মিলিয়েছিলাম।                        

অন্যদিকে, আগামিকাল অর্থাৎ সোমবার ডেরেক ও’ব্রায়েনকে ডেকে পাঠানো হয়েছে শেক্সপিয়র থানায়। সেখানে তাঁকে ক্যামাক স্ট্রিটের ঘটনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। সেদিন ওই বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে যে পরিস্থিতি উত্তেজনার তৈরি হয়, সেই নিয়েই জিজ্ঞাসাবাদ করা হবে।                    



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *