ABP Ananda LIVE : বীরভূমের মাড়গ্রামে দুর্গাপুজোর বিসর্জন ঘিরে সংঘর্ষ, আহত ৭। মাড়গ্রামের কনকপুর গ্রামে দুই পাড়ার সংঘর্ষে তুমুল উত্তেজনা। মিলিতভাবে গ্রামের দুই পাড়ার পুজো, বিসর্জনের সময় অশান্তি। গতকাল বিসর্জনের সময় দুই পাড়ার মধ্যে ইট পাটকেল ছোড়াছুড়ি। আহতদের মধ্যে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ৪ জন।
আরও খবর…
এবার দুর্গাপুজোয় আলোচনার কেন্দ্রবিনদুতে ছিল সিপিএমের বুকস্টল
এবার দুর্গাপুজোয় আলোচনার কেন্দ্রবিনদুতে ছিল সিপিএমের বুকস্টল। কোথাও হামলা, কোথাও ভাঙচুর তো কোথাও অগ্নিসংযোগ। আবার কোথাও বই তুলে রাস্তায় ফেলে দেওয়া। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে সিপিএমের বুকস্টলে হামলার অভিযোগ উঠেছিল। পুজোর শেষে সিপিএম দাবি করল গতবারের তুলনায় এবার তাদের বই বিক্রি বেড়েছে দ্বিগুণ। যাদবপুরে যে বুকস্টল ভাঙতে বুলডোজার পর্যন্ত পৌঁছে গিয়েছিল সেখানে গতবার ৬ লক্ষ টাকার বইবিক্রি এবার বেড়ে হয়েছে ১৬ লক্ষ টাকা।