ABP Ananda LIVE : পঞ্চায়েত প্রধান নির্বাচন ঘিরে উত্তপ্ত হয়ে উঠল তারাপীঠের বুধিগ্রাম। এই পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে ওঠে বোমাবাজির অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ বিজেপির।
আরও খবর…
প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের জন্য ফের সময় বেঁধে দিল আদালত। রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে ৪৮ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ প্রধান বিচারপতির। ৮ অক্টোবর ৩.৩০ মধ্যে আত্মসমর্পণের নির্দেশ। পাশাপাশি এখনই বেতন বন্ধ এবং সব সম্পত্তি বাজেয়াপ্তেরও নির্দেশ দিয়েছে আদালত। ১৪ ডিসেম্বর পরবর্তী শুনানি হবে। তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট দেবে সিআইডি।
আরও খবর…
উপনির্বাচনের ২ কেন্দ্রে বিক্ষিপ্ত গন্ডগোল, ৯৭টি অভিযোগ জমা কমিশনে
উপনির্বাচনের ২ কেন্দ্রে বিক্ষিপ্ত গন্ডগোল, ৯৭টি অভিযোগ জমা কমিশনে। নির্বাচন কমিশনে মোট ৯৭টি অভিযোগ জমা পড়েছে, খবর সূত্রের। কোথাও আটক বিধায়ক, কোথাও ভোট লুঠের অভিযোগ। উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর থেকে নন্দীগ্রাম। দুই কেন্দ্রে ভোট পড়ল প্রায় ৮০ শতাংশের কাছাকাছি। বিকেল ৫ পর্যন্ত ৭৯.৩৯% ভোট পড়েছে নন্দীগ্রামে। বিকেল ৫ পর্যন্ত ৭৮.৪২% ভোট পড়েছে রেজিনগরে।