কলকাতা: ‘বিগ বস বাংলা’ (Big Boss Bangla) থেকে বেরিয়ে গেলেন, মডেল অভিনেত্রী আলেকজান্ড্রা টেলর (Alexandra Taylor)। ঘরের সদস্যরা এই ফলাফল প্রত্যাশা না করলেও, দর্শকদের মধ্যে অনেকেই প্রত্যাশা ছিল যে, এই প্রতিযোগী এই সপ্তাহে বিদায় নেবেন। এর মধ্যে একটা অন্যতম কারণ হল, ভাষা-সমস্যা। বাংলাকে ভালবাসলেও, বাংলায় কাজ করলেও, পশ্চিমবঙ্গে এসে থাকার স্বপ্ন দেখলেও… আলেকজান্ড্রা টেলর জন্মগতভাবে আইরিশ। ভাঙা ভাঙা বাংলা বলেন তিনি, বাংলায় বলা সমস্ত কথা স্পষ্ট করে বুঝতেও পারেন না। ফলে বিগ বসের ঘরে নির্দেশ বোঝা থেকে শুরু করে, নিজের মনের ভাব প্রকাশ করতে গিয়ে হামেশাই সমস্যায় পড়তেন আলেকজান্ড্রা টেলর। কারও না কারও সাহায্য নিতে হত তাঁকে। অবশেষে, ৩ সপ্তাহ পরে বিগ বসের ঘরে, সফর শেষ হল আলেকজান্ড্রা টেলরের। এই ঘরে পা রেখে তিনি বলেছিলেন, এই শো জিতে, মা-কে বাংলায় নিয়ে এসে রাখতে চান তিনি। তবে সেই স্বপ্ন রয়ে গেল অধরাই। ৩ সপ্তাহে বিগ বস বাংলার ঘর থেকে বিদায় নিলেন আলেকজান্ড্রা টেলর। কিন্তু তিনি চলে যাওয়ার পরে, এই ঘরের ছবিটা ঠিক কেমন হল? 

আলেকজান্ড্রা টেলর শো থেকে বেরিয়ে যাওয়ার পরে, কেমন হল বিগ বসের বাড়ির ছবিটা?

এই কথা দর্শকেরা জানেন যে, আলেকজান্ড্রা টেলরের খুব ঘনিষ্ঠ ছিলেন, সোহিনী পাল (Sohini Pal)। ঘরে প্রথম দিন থেকেই, তাপস পাল কন্যা প্রায় সবসময়েই থাকতেন, আলেকজান্ড্রা টেলরের সঙ্গে। বিদেশিনী কিছু বুঝতে না পারলে, সোহিনী তাঁকে বুঝিয়ে দিতেন। এদিন আলেকজান্ড্রা টেলর বেরিয়ে যাওয়ার পরে, কান্নায় ভেঙে পড়েন সোহিনী। তাঁকে বলতে শোনা যায়… ‘আমার বিষয়টা এখনও হজম হচ্ছে না। সত্যিই আলেকজান্ড্রা টেলর বেরিয়ে গেল? ও কি সত্যিই আর ফিরবে না?’ অন্যদিকে এদিন আলেকজান্ড্রা টেলরকে বিদায় জানিয়ে কান্নায় ভেঙে পড়েন ঝিলাম আর নিরঞ্জন। তনুশ্রীর চোখেও দেখা যায় জল। একেবারে প্রথম দিন থেকেই, ডাগ আউটে যাওয়ার পরে, বন্ধুত্ব হয়ে গিয়েছিল তাঁদের মধ্যে। প্রত্যেকেই একবাক্যে বলেছেন, সমস্ত কথা বুঝতে না পারলেও বা ভাষা সমস্যা থাকলেও, আলেকজান্ড্রা টেলর সত্যিই একজন খুব ভাল মনের মানুষ ছিলেন। এদিন দুর্নিবার বলেন, ‘এই ঘরে কয়েকটা মানুষই ঠিকঠাক ছিল.. তারাও চলে যাচ্ছে।’ দুর্নিবারকেও যথেষ্ট বিব্রত দেখায় আলেকজান্ড্রা টেলরের এই শো থেকে বেরিয়ে যাওয়া নিয়ে। দুর্নিবারের সঙ্গে মাঝে মাঝে বাকবিতণ্ডা হলেও, ২ জনের মধ্যে সম্পর্ক ভাল ছিল। অন্যদিকে এদিন ঝিলামকে বলতে শোনা যায়, ‘যাদের চলে যাওয়া উচিত, তারা থেকে যাচ্ছে। আর ভাল মানুষগুলো বেরিয়ে যাচ্ছে।’ মোটের ওপর, আলেকজান্ড্রা টেলর বেরিয়ে যাওয়ায় ঘরের বেশ অনেক সদস্যই ক্ষুদ্ধ এবং দুঃখিত। তবে তিনি বেরিয়ে যাওয়ার পরে, ঘরের সমীকরণ এবার কী হবে, সেটাই দেখার। 

 

আরও পড়ুন: Dev: অফিসে বিশ্বকর্মা পুজো, বাবা-মায়ের জন্য বিশেষ উপহারও আয়োজন করলেন দেব

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *