ABP Ananda LIVE : রাজনৈতিক সংঘর্ষে ফের উত্তপ্ত ভাঙড়। ভাঙড়ের পাকাপোলে ISF ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ। ISF কর্মীদের মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল নেতা খাইরুল ইসলাম ও তাঁর সহকর্মীদের বিরুদ্ধে অভিযোগ। পালটা ISF কর্মীদের বিরুদ্ধেও মারধরের অভিযোগ।

 

পড়ুন আরও খবর…

তারাপীঠে শুরু হল মন্দিরের সংস্কার। বাড়ানো হবে গর্ভগৃহের সামনের অংশ। এর ফলে দূর থেকেই এবার দেবী দর্শন করতে পারবেন ভক্তরা। সংস্কারের কাজ শুরু হওয়ার আগে সোমবার রাত ১০টার পর মা তারার বিগ্রহকে মূল গর্ভগৃহ থেকে  মন্দির চত্বরের ভিতরে থাকা চন্দ্রচূড় শিব মন্দিরে স্থানান্তরিত করা হয়েছে। সংস্কারপর্ব শেষ না হওয়া পর্যন্ত সেখানেই থাকবেন মা। ভক্তরা সেখানেই পুজো দেবেন। মন্দিরের গায়ে যে টেরাকোটার কাজগুলো নষ্ট হয়ে গেছে তা নতুন করে লাগানো হবে। এই সংস্কারের কাজ চলবে মহালয়া অমাবস্যার আগের দিন পর্যন্ত। মহালয়ার আগের রাতেই মা তারাকে আবার নিজের মূল গর্ভগৃহে ফিরিয়ে আনা হবে বলে জানা গেছে মন্দির সূত্রে। সংস্কারের কাজ চললেও প্রতিদিন নিয়ম মেনে শিব মন্দিরে সকাল থেকে মায়ের নিত্য পুজো, আরতি ও ভোগ নিবেদন চলছে। ভক্তদের দর্শনও সেখান থেকেই হচ্ছে। পুজো বা দর্শন কোনোটাই বন্ধ থাকছে না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *